tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদআদালতশেখ হাসিনাসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা অব্যাহতির সুপারিশ

শেখ হাসিনাসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা অব্যাহতির সুপারিশ

আহতদের খোঁজ মেলেনি

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জুলাই গণঅভ্যুত্থানের ধানমন্ডি থানার সাহেদ আলীসহ ১০ জনকে হত্যাচেষ্টা মামলায় ভুক্তভোগী ও অন্যান্য আহতদের খুঁজে না পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ করেছে।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সূত্রে এ তথ্য জানা গেছে।

আসামিদের মধ্যে রয়েছেন— শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, মোহাম্মদ এ আরাফাত, জুনাইদ আহমেদ পলক, জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ, শামীম ওসমান, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ আরও ১১৩ জন।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক শাহজাহান ভূঞাঁ গত ৫ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। পরবর্তী শুনানি আগামী ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

মামলা ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় দায়ের করা হয়। মামলার বিবরণ অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের সময় সীমান্ত স্কয়ার থেকে বাসায় ফেরার পথে ৪ আগস্ট মীনা বাজারের সামনে সাহেদ আলী আহত হন। একই ঘটনায় মোট ৯ জন আহত হন। এরপর ভুক্তভোগীর কথিত ভাই শরীফ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করে মামলা করেন।

পিবিআই তদন্তকালে আহতদের খুঁজে পায়নি। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, বাদীর ভাই ও অন্যান্য আহতদের খুঁজতে হাসপাতাল, কলেজ ও স্থানীয় এলাকায় চিঠি পাঠানো হলেও ফল মেলেনি। বাদীর মোবাইল ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলেও ভুক্তভোগী হাজির বা চিকিৎসা সংক্রান্ত তথ্য সরবরাহ করেননি।

সবশেষে তদন্ত কর্মকর্তা মামলার সমস্ত প্রমাণ যাচাই করে শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ করেন।