ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করবেন শফিকুর রহমান ও নাহিদ ইসলাম-এর সঙ্গে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল তাদের নিজ নিজ বাসভবনে গিয়ে এই সাক্ষাৎ করবেন তিনি।
আজ শনিবার বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সন্ধ্যা ৭টায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় শফিকুর রহমানের বাসায় যাওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের। পরে রাত ৮টার দিকে তিনি বাড্ডায় নাহিদ ইসলামের বাসায় যাবেন।
বিএনপির পক্ষ থেকে দুই নেতার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানানো হয়েছে। ইতিবাচক ও সৌজন্যমূলক রাজনৈতিক সম্পর্ক বজায় রাখার অংশ হিসেবেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলটির মিডিয়া উইং।
সূত্র: বিবিসি বাংলা



