tanaka

জমি ও সিঁড়ি নিয়ে বিরোধ, ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

জমি ও সিঁড়ি নিয়ে বিরোধ, ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহতজমি ও সিঁড়ি নিয়ে বিরোধ, ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত
প্রচ্ছদখেলাশচীনকে পেছনে ফেলে দ্রুততম ২৩ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলকে জো রুট

শচীনকে পেছনে ফেলে দ্রুততম ২৩ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলকে জো রুট

আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি অনন্য মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। শ্রীলঙ্কার বিপক্ষে ডারহামে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৩ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করে কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৩ হাজার রানে পৌঁছানোর তালিকায় রুট এখন দ্বিতীয় স্থানে। এই মাইলফলকে পৌঁছাতে তার লেগেছে ৫২১ ইনিংস। অন্যদিকে ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার ৫২২ ইনিংসে ২৩ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করেছিলেন।

তালিকার শীর্ষে রয়েছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। মাত্র ৪৯০ ইনিংসে ২৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিতে রুট ৫২ বলে পাঁচটি চারের সাহায্যে করেন ৪৪ রান। শুরুতে কিছুটা সতর্ক থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কার পেস ও স্পিন আক্রমণের বিপক্ষে আত্মবিশ্বাসের সঙ্গে রান তুলছিলেন তিনি।

মিড-উইকেটে দারুণ একটি শটে বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খোলেন রুট। এরপর স্পিনারদের বিপক্ষেও সাবলীল ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছিলেন তিনি। তবে অভিষিক্ত স্পিনার শচিন্দু কোলম্বুজের বলে ব্যাটের পাশ কাটিয়ে স্টাম্প ভেঙে গেলে ৪৪ রানেই থামে তার ইনিংস।

দ্রুততম ২৩ হাজার আন্তর্জাতিক রানের তালিকায়

  • বিরাট কোহলি (ভারত) — ৪৯০ ইনিংস
  • জো রুট (ইংল্যান্ড) — ৫২১ ইনিংস
  • শচীন টেন্ডুলকার (ভারত) — ৫২২ ইনিংস
  • রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) — ৫৪৪ ইনিংস

৩৫ বছর বয়সি রুটই প্রথম ইংলিশ ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন। একই সঙ্গে তিনি বিশ্বের অষ্টম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছেন।

২৩ হাজারের মাইলফলক স্পর্শের পর আন্তর্জাতিক ক্রিকেটে রুটের মোট রান দাঁড়িয়েছে ২৩ হাজার ৪১। সর্বকালের আন্তর্জাতিক রানসংগ্রাহকদের তালিকায় বর্তমানে তিনি অষ্টম স্থানে রয়েছেন।

রুটের ওপরে সপ্তম স্থানে আছেন ভারতের সাবেক ব্যাটার রাহুল দ্রাবিড়। তার আন্তর্জাতিক ক্রিকেটে মোট রান ২৪ হাজার ২০৮।