tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকলেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

লেবানন ও ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার গঠনমূলক আলোচনা হয়েছে।

ট্রাম্প বলেন, দুই দেশের নেতারা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সময় বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে সম্মত হয়েছেন।

তিনি আরও জানান, দীর্ঘ ৩৪ বছর পর মঙ্গলবার ওয়াশিংটনে লেবানন ও ইসরাইলের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন।

স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনকে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছেন বলেও উল্লেখ করেন ট্রাম্প।

পোস্টের শেষাংশে তিনি বলেন, বিশ্বজুড়ে একাধিক সংঘাত নিরসনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার, এবং লেবানন-ইসরাইল পরিস্থিতির সমাধানকেও তিনি সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছেন।

সূত্র: আল-জাজিরা