tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনরাফিয়াত রশিদ মিথিলা এখন "ডক্টর"

রাফিয়াত রশিদ মিথিলা এখন “ডক্টর”

সোমবার (মধ্যরাতে) এক ফেসবুক পোস্টে মিথিলা জানিয়েছেন, তিনি সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে তার পিএইচডি থিসিস ডিফেন্স সম্পন্ন করেছেন।

তিনি লেখেন, “অত্যন্ত আবেগপূর্ণ ও গর্বের সঙ্গে জানাচ্ছি, আমি জেনেভা বিশ্ববিদ্যালয়ে সফলভাবে আমার পিএইচডি থিসিস ডিফেন্স করেছি! এই মুহূর্তটি আমার জীবনের একটি পাঁচ বছরের দীর্ঘ যাত্রার সমাপ্তি, যা ছিল আনন্দ ও চ্যালেঞ্জে পূর্ণ।”

মিথিলা আরও জানান, “আমি বেছে নিয়েছিলাম ‘কম ভ্রমণ করা পথ’, যার মানে ছিল একসঙ্গে পেশাগত দায়িত্ব, মাঝে মাঝে অভিনয় এবং পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি পিএইচডির মতো কঠিন এক পথচলা অব্যাহত রাখা। এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে দৃঢ়তা কাকে বলে এবং আমি ঠিক কতটা সামলাতে পারি।”

নিজের এই অর্জনের পেছনে পরিবার ও প্রিয়জনদের অবদানের কথাও স্বীকার করেছেন মিথিলা।

তিনি লেখেন, “আমার পরিবার, বন্ধু এবং সহকর্মীদের প্রতি আমি চিরকৃতজ্ঞ—তাদের অকুণ্ঠ সমর্থন না পেলে এই যাত্রা এতদূর নিয়ে আসা সম্ভব হতো না। আজ থেকে আমি গর্বের সঙ্গে আমার নামের আগে ‘ড.’ উপাধি ব্যবহার করতে পারবো—এটি একটি অর্জন, যা নিরলস পরিশ্রমের ফল।”

উল্লেখ্য, অভিনয়ের বাইরে সমাজকর্ম ও শিক্ষাক্ষেত্রেও সক্রিয় মিথিলা। সর্বশেষ তাকে দেখা গেছে ওটিটি প্ল্যাটফর্মে জনপ্রিয় সিরিজ ‘মাইসেলফ অ্যালেন স্বপন’-এ।