tanaka

ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রতিবাদ সংসদে

ইতালির ভেনিসে অভিনেত্রী ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় জাতীয় সংসদে প্রতিবাদ জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনরাত ১০টার পর ফোন বন্ধ রাখেন প্রভা, জানালেন কারণ

রাত ১০টার পর ফোন বন্ধ রাখেন প্রভা, জানালেন কারণ

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। তবে প্রতিদিন রাত ১০টার পর নিজেকে পুরোপুরি ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখেন এই অভিনেত্রী। এমনকি ওই সময় তাকে ফোনেও পাওয়া যায় না বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও দৈনন্দিন রুটিন নিয়ে কথা বলতে গিয়ে এ তথ্য জানান প্রভা।

অভিনেত্রী বলেন, রাত ১০টার পর তিনি ফোন ব্যবহার করেন না। পৃথিবীতে তখন যা-ই ঘটুক না কেন, ফোন বন্ধ রেখে সেটি নিজের কাছ থেকে দূরে রাখেন তিনি। পরে প্রয়োজন অনুযায়ী সব খবর জেনে নেন।

প্রভার ভাষায়, “আমাকে রাত ১০টার পরে কেউ ফোন দিয়ে পায় না। পৃথিবীতে যা খুশি হয়ে যাক, আমার ফোন বন্ধ। আমার ফোনটা দূরে, কেউ আমাকে কল দিয়ে পায় না। পরে সব খবর পাই।”

প্রভার এই অভ্যাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। বর্তমানে বেশ ফুরফুরে মেজাজেই সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তিনি। তার এসব পোস্টে ভক্ত-অনুরাগীরাও নানা মন্তব্য ও প্রতিক্রিয়া জানান।

এদিকে সোমবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের শৈশবের স্মৃতিও তুলে ধরেছেন প্রভা। ঘুরতে গিয়ে অলঙ্কার ও সাজসজ্জার প্রতি শিশুদের আগ্রহের একটি ভিডিও শেয়ার করে তিনি নিজের ছোটবেলার স্মৃতিচারণ করেন।

ক্যাপশনে প্রভা জানান, ছোটবেলায় তিনিও বড় মেয়েদের মেকআপ ও বিভিন্ন ধরনের সাজসজ্জার সামগ্রী নিয়ে ভীষণ কৌতূহলী ছিলেন। তাদের সাজগোজ ও স্টাইলিং নিয়ে তার মনে নানা প্রশ্ন জাগত।

শৈশবের সেই স্মৃতি মনে করে প্রভা বলেন, ওই দুই শিশুকে দেখলে তার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। তখন তিনিও সবসময় মেয়েলি সাজসজ্জায় নিজেকে সাজাতে চাইতেন।

এভাবেই নিজের শৈশবের সাজসজ্জাপ্রিয়তার পাশাপাশি বর্তমান জীবনে রাতের নির্দিষ্ট সময়ে ফোন থেকে দূরে থাকার অভ্যাসের কথাও জানিয়েছেন এই অভিনেত্রী।