tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলারাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের ফাইনালে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম রয়েলস। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম কোয়ালিফায়ারে পয়েন্ট টেবিলের শীর্ষ দল রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে শেখ মেহেদি হাসানের দল।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্স ২০ ওভারে ১৩৩ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে ওপেনার তানজিদ হাসান তামিম ৩৭ বলে তিনটি চার ও একটি ছক্কায় সর্বোচ্চ ৪১ রান করেন। ইনিংসের শেষ দিকে ব্যাট করতে নেমে আব্দুল গফফার সাকলাইন ১৫ বলে দুই চার ও তিন ছক্কায় ঝোড়ো ৩২ রান যোগ করেন।

১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা পায় চট্টগ্রাম। ওপেনার মিরাজ বেগ ও মোহাম্মদ নাইম ৭০ বলে ৬৪ রানের উদ্বোধনী জুটি গড়েন। নাইম ৩৮ বলে তিনটি বাউন্ডারিতে ৩০ রান করে আউট হন। এরপর হাসান নওয়াজ ১৪ বলে দুই ছক্কায় ২০ রান এবং আসিফ আলি ৮ বলে ১১ রান করে ফিরে যান।

ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করা মিরাজ বেগ দলকে জয়ের কাছাকাছি এনে দেন। তিনি ৪৭ বলে চারটি বাউন্ডারিতে ৪৫ রান করে দলের জয় থেকে মাত্র ১০ রান আগে আউট হন। শেষদিকে অধিনায়ক শেখ মেহেদি হাসান ও আমের জামেল দলকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। শেখ মেহেদি ৯ বলে দুই ছক্কায় ১৯ রান করে অপরাজিত থাকেন।

এর আগে দিনের প্রথম ম্যাচে এলিমিনেটরে রংপুর রাইডার্সকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার যোগ্যতা অর্জন করে সিলেট টাইটানস।

আগামীকাল বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। ওই ম্যাচের বিজয়ী দল শুক্রবার বিপিএলের ফাইনালে চট্টগ্রাম রয়েলসের প্রতিপক্ষ হবে।