tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনযে ৬টি সম্ভাব্য কারণে ভাঙছে তাহসান ও রোজার সংসার

যে ৬টি সম্ভাব্য কারণে ভাঙছে তাহসান ও রোজার সংসার

সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং তার স্ত্রী রোজা আহমেদের দাম্পত্য ভাঙনের খবরে আলোচনা-সমালোচনায় মুখর বিনোদন অঙ্গন। গত বছরের শুরুতেই দম্পতির বিয়ের খবর প্রকাশ পায় এবং ভক্তরা আনন্দে ভেসে যান। তবে বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই এই যাত্রার ইতি ঘটল। বিষয়টি বেশ চমকে দিয়েছে দুজনের অনুরাগী ও শোবিজের মানুষদের।

জানা গেছে, গত বছরের জুলাই থেকে আলাদা থাকছেন তাহসান ও রোজা। গত বছরের শেষদিকে তাহসান নিজেই ডিভোর্সের জন্য আবেদন করেছেন। বিচ্ছেদের আবেদন কার্যকর হবে মাস তিনেক পর। অর্থাৎ চলতি বছরের ফেব্রুয়ারিতে।দুজনের পক্ষ থেকেই এখনো এ বিষয়ে বিস্তারিত কোনো অভিযোগ বা নির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি। তবু সাম্প্রতিক সময়ের ঘটনাপ্রবাহ ও বাস্তব প্রেক্ষাপট বিশ্লেষণ করলে তাদের সংসার ভাঙার কয়েকটি সম্ভাব্য কারণ সামনে আসে।