tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদখেলাকারাগারে ‘ভয়ংকর’ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন রোনালদিনহো

কারাগারে ‘ভয়ংকর’ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন রোনালদিনহো

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদেনহো প্রথমবারের মতো প্যারাগুয়ের কারাগারে কাটানো সময় নিয়ে মুখ খুলেছেন। ভুয়া পাসপোর্ট ব্যবহারের অভিযোগে ২০২০ সালে গ্রেপ্তার হয়ে সেখানে কিছুদিন বন্দি থাকতে হয়েছিল তাকে।

৪৫ বছর বয়সী এই সাবেক তারকা জানান, শুরুতে তিনি ভেবেছিলেন কারাগারে তার সঙ্গে মারধরসহ ভয়ংকর কিছু ঘটতে পারে। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন।রোনালদিনহো বলেন, ‘আমি ভেবেছিলাম তারা আমাকে মারবে এবং কারাগারে যেসব ভয়ংকর ঘটনা ঘটে সেগুলো ঘটবে। কিন্তু তার বদলে তারা গার্ডদের ডেকে একটি ফুটবল ম্যাচের আয়োজন করে এবং আমাকে কিছু ট্রিক দেখাতে বলে। গ্রেপ্তারের পরদিন সকালে আমাদের বাইরে নিয়ে গিয়ে পাঁচজনের একটি ম্যাচ খেলানো হয়।