tanaka

শুটিংয়ে পিছলে পড়ে হাঁটুতে চোট, বসেই ‘কৌন বানেগা ক্রোড়পতি’ উপস্থাপনা অমিতাভের

শুটিংয়ের সময় পিছলে পড়ে হাঁটুতে চোট পেয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। চোট গুরুতর না হলেও হাঁটুর সমস্যার কারণে দাঁড়াতে কিছুটা অসুবিধা হচ্ছে বলে...
প্রচ্ছদআন্তর্জাতিকমেঘালয়ের কারাগারে বন্দি ৮২ বাংলাদেশির পরিচয় যাচাই করলেন কর্মকর্তারা

মেঘালয়ের কারাগারে বন্দি ৮২ বাংলাদেশির পরিচয় যাচাই করলেন কর্মকর্তারা

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়-এর কারাগারে বন্দি ৮২ জন কথিত বাংলাদেশির পরিচয় ও নাগরিকত্ব যাচাই করেছেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। বর্তমানে শিলং জেলা কারাগারে ৭০ জন কথিত বাংলাদেশি বন্দি রয়েছেন। এছাড়া শিলংয়ের স্পেশাল হোমে রয়েছে ১২ জন শিশু।

জানা গেছে, গুয়াহাটি-স্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন গুয়াহাটি-এর সহকারী হাইকমিশনার জিকরুল হাসান ফাহাদের নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত কারাগার ও হোম পরিদর্শন করে বন্দি ও শিশুদের পরিচয় এবং নাগরিকত্ব যাচাই করেন। পরিদর্শনকালে বন্দিদের বাংলাদেশে অবস্থানরত পরিবারের সদস্যদের সঙ্গে অডিও ও ভিডিও কলের মাধ্যমে কথা বলার সুযোগ করে দেওয়া হয় বলে সূত্র জানায়।

পরিচয় যাচাই প্রক্রিয়া শেষে যেসব ১৮ জনের সাজার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, তাদের বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য ট্রাভেল পাস কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন কর্মকর্তারা। দ্রুতই এই ১৮ জনকে ডাউকি সীমান্ত হয়ে বাংলাদেশে পাঠিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

সূত্র জানায়, মেঘালয়ের কারাগারে বন্দি কথিত বাংলাদেশিদের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সহকারী হাইকমিশনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে তিনি পূর্ব খাসি হিলস জেলার জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল সার্ভিস অথরিটির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেছেন।

জানা গেছে, অবশিষ্ট বন্দিদের সাজার মেয়াদ শেষ হলে পর্যায়ক্রমে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।