অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পর্দায় এখন তেমন দেখা না গেলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বেশ সক্রিয়। বিভিন্ন সমসাময়িক বিষয়ে মত প্রকাশ করতে প্রায়ই দেখা যায় তাকে। এবার তিনি কথা বললেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি (ন্যাশনাল কনসালটেটিভ পার্টি)-র নেতাদের বৈঠক নিয়ে।
এনসিপি নেতাদের এক বক্তব্যের ভিডিও শেয়ার করে শাওন প্রশ্ন তোলেন, “মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’ হয়ে গেল?”
নিজের ফেসবুক পোস্টে শাওন লিখেছেন: “এই ‘ঘিলু’ মহোদয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে গেলেন কখন? এখন ফরেন পলিসি নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন! তাঁর ভাষ্যমতে, গত ১৫/২০ বছরে অনেক চেষ্টার পরও পাকিস্তান তাদের ভালো ভালো জিনিস আমাদের শেখাতে পারেনি! যাক, এবার বুঝি সব শিখে নেব ‘বিল্ডিং রিলেশনশিপ’-এর পর!”
এরপর শাওন আরও লেখেন: “৪৪ সেকেন্ড পার করে শুনলাম — ‘৭১ ডিল’ নামে একটা ইস্যু নাকি আছে, যেটা তাদের মতে দ্রুত সমাধান করা উচিত! তাহলে কি আমাদের মহান মুক্তিযুদ্ধ এখন ‘৭১ ডিল’ নামে পরিচিত হবে?”
শাওনের এই পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক অনুরাগীই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন এবং বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।



