tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকমিশিগানে গির্জায় ভয়াবহ বন্দুক হামলা ও অগ্নিসংযোগ, নিহত ৪

মিশিগানে গির্জায় ভয়াবহ বন্দুক হামলা ও অগ্নিসংযোগ, নিহত ৪

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি গির্জায় ভয়াবহ বন্দুক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় কমপক্ষে চারজন নিহত এবং আটজন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে মিশিগানের শহরতলি গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপের ল্যাটার-ডে সেন্টসের জেসাস ক্রাইস্ট চার্চে। হামলাকারী প্রার্থনার সময় গির্জার সামনের দিকে একটি গাড়ি চালিয়ে প্রবেশ করেন, এরপর গুলি চালিয়ে এবং ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং গির্জায় ব্যাপক ক্ষতি হয়।

পুলিশ জানিয়েছে, বন্দুকধারীর সঙ্গে তাদের একাধিকবার গুলি বিনিময় হয়, যার ফলে হামলাকারী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে হামলাকারীর পরিচয় থমাস জ্যাকব সানফোর্ড (৪০) হিসেবে নিশ্চিত করা হয়েছে, যিনি পার্শ্ববর্তী বার্টন শহরের বাসিন্দা।

পুলিশের ধারণা, আগুন লাগা ভবনে আরও হতাহত থাকতে পারে। এই হামলার তদন্তের দায়িত্বে রয়েছে এফবিআই, যারা দ্রুতই বিস্তারিত তথ্য সামনে আনবেন। সন্ধ্যায় এফবিআই কর্মকর্তারা সংবাদ সম্মেলনে ঘটনাসংক্রান্ত বিস্তারিত জানাবেন।