tanaka
প্রচ্ছদরাজধানীমিরপুরে কেমিকেল গুদামে আগুনে নিহত ১৬

মিরপুরে কেমিকেল গুদামে আগুনে নিহত ১৬

ঢাকার মিরপুরের রূপনগর এলাকায় একটি পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামের রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে। আগুন লাগার প্রায় সাড়ে সাত ঘণ্টা পরও কেমিকেল গুদামের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। যদিও পোশাক কারখানার আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা গেলেও রাসায়নিকের কারণে গুদামের আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে।

তাজুল ইসলাম চৌধুরী আরও জানান, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে—পোশাক কারখানা না কেমিকেল গুদান থেকে—তা নিশ্চিত হওয়া যায়নি।