tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকমার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ডে আগুন

মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ডে আগুন

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) এ ঘটনা ঘটে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এক মার্কিন কর্মকর্তার মতে, প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও জাহাজের ক্রু সদস্যরা এখনও ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যাচ্ছেন।

ইউএসএনআই নিউজ জানিয়েছে, নেভাল সি সিস্টেমস কমান্ডের ফরোয়ার্ড ডিপ্লয়েড রিজিওনাল মেইনটেন্যান্স সেন্টার প্রয়োজনে জাহাজটিকে বৈদ্যুতিক সহায়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) এক বিবৃতিতে বলা হয়েছে, ১২ মার্চ ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল জাহাজটির প্রধান লন্ড্রি স্পেস থেকে। আগুনের ঘটনা কোনো যুদ্ধসংক্রান্ত কারণে ঘটেনি এবং তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। জাহাজটির প্রপালশন প্ল্যান্ট বা ইঞ্জিন রুমে কোনো ক্ষতি হয়নি এবং বিমানবাহী রণতরীটি পুরোপুরি সচল রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, অগ্নিকাণ্ডে দুই নৌসেনা আহত হয়েছেন। তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন। তবে তাদের আঘাত গুরুতর নয় এবং দুজনের অবস্থাই স্থিতিশীল।

এছাড়া জানানো হয়েছে, নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা পরে প্রকাশ করা হবে।

একজন শিপ স্পটারের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত ফোর্ড সৌদি আরবের আল ওয়াজ উপকূলের কাছে লোহিত সাগরের উত্তরাঞ্চলে অবস্থান করছিল। ফোর্ডের সঙ্গে থাকা তিনটি এসকর্ট বা সহায়ক যুদ্ধজাহাজ—ইউএসএস মাহান (ডিডিজি-৭২), ইউএসএস বেইনব্রিজ (ডিডিজি-৯৬) এবং ইউএসএস উইনস্টন এস. চার্চিল (ডিডিজি-৮১)—গত সপ্তাহেই সুয়েজ খাল অতিক্রম করে এ অঞ্চলে প্রবেশ করে।

সূত্র: ইউএসএনআই নিউজ।