বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা কাল, বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। জানাজা অনুষ্ঠিত হবে বাদ যোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এবং শেষে তাকে দাফন করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশগ্রহণকালে এই তথ্য প্রদান করা হয়।
বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিনের গুরুতর অসুস্থতার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে রাজনৈতিক অঙ্গনসহ সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে।



