tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিমায়ের জানাজায় দোয়া চাইলেন ছেলে

মায়ের জানাজায় দোয়া চাইলেন ছেলে

বিএনপির চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিতদের উদ্দেশে বলেন, “আমি মরহুমা বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে। জীবদ্দশায় আমার মা যদি আপনাদের কারও কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ, আমি তা পরিশোধের ব্যবস্থা করব।”

তিনি আরও বলেন, “আমার মায়ের কথা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে, তার পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করছি। তাকে ক্ষমা করে দেবেন এবং আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাত নসিব করেন।”

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

জানাজায় অংশ নিতে মঙ্গলবার রাত থেকেই বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মী ও সাধারণ মানুষ আসতে শুরু করেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সর্বস্তরের মানুষ এই জানাজায় অংশ নেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে। মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। গত ২৩ নভেম্বর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।