tanaka
প্রচ্ছদরাজনীতিমন্ত্রিসভায় নতুন ৬ সদস্য, শপথ নিলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

মন্ত্রিসভায় নতুন ৬ সদস্য, শপথ নিলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

  1. প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হয়েছেন ছয়জন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের পরপরই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়।

    নতুন ছয় সদস্যের মধ্যে চারজন পূর্ণমন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

    নতুন মন্ত্রীরা হলেন—

    • ড. আবদুল মঈন খান—স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী
    • ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ—তথ্যমন্ত্রী
    • সাচিং প্রু জেরী—পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
    • এম রশিদুজ্জামান মিল্লাত—বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী

    প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন—

    • হুমায়ুন কবির—পররাষ্ট্র প্রতিমন্ত্রী
    • মোহাম্মদ শামীম কায়সার লিংকন—ধর্ম প্রতিমন্ত্রী

    এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেন। তার শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পরই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

    বঙ্গভবনের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ১ হাজার ২০০ জনের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল।