tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদরাজধানীমত বিনিময় সভা

মত বিনিময় সভা

ঢাকা -১২ আসনের বিএনপি মনোনীত প্রাথী ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবাহক সাইফুল আলম নীরবের সাথে তেজগাঁও অঞ্চলের সনাতন ধমীয় লোকদের এক মত বিনিময় সভা আজ সন্ধ্যা ৬টায় লায়ন শপিং কমপ্লেক্স মনিপুরিপাড়ায় অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন সুখলাল নন্দী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং সনাতন ধমীয় লোকজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সাইফুল আলম নীরব বলেন,‘আমরা জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করি, তাহলে এই তেজগাঁও অঞ্চলে একটি স্থায়ী মন্দির করে দিব’।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক দলের ১ নং সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, আহবায়ক কমিটির সদস্য ঢাকা মহানগর উত্তর বিএনপির মো, লুতফর রহমান, ঢাকা মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ আলী, যুবদলের কেন্দ্রীয় সহ সম্পাদক আবু সুপিয়ান দুলাল, ধম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হিন্দু ধমীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সন্তোষ দাশগু্প্ত, তেজগাঁও খামারবাড়ি পূজা কমিটির সভাপতি সুবিনয় সাহা, দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক লিপি সরকার প্রমুখ।