tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদরাজনীতিনির্বাচন না হলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে: মির্জা ফখরুল

নির্বাচন না হলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যদি নির্বাচন না হয় এবং জনগণকে পুনরায় প্রতারিত করার চেষ্টা করা হয়, তাহলে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।

শনিবার (১৫ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে “পদ্মা বাঁচাও–বাঁচাও দেশ, সবার আগে বাংলাদেশ” শীর্ষক গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, পদ্মা নদী এ অঞ্চলের মানুষের জীবনরেখা। পদ্মাকে বাঁচানো না গেলে দক্ষিণ ও উত্তরাঞ্চলের মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে। তিনি আন্দোলনকে টেকসই করতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ঐতিহাসিক ফারাক্কা ইস্যু উল্লেখ করে তিনি বলেন, ১৯৭৬ সালে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রথম ফারাক্কা মার্চের মাধ্যমে পানি সমস্যা সমাধানের আন্দোলন শুরু করেছিলেন। পরবর্তীতে ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারতের সঙ্গে পদ্মার পানি বণ্টন নিয়ে চুক্তি করেন। তিনি বলেন, ফারাক্কার বিপরীতে আমরা নিজস্ব গঙ্গা ব্যারেজ তৈরি করতে পারি, যা শুষ্ক মৌসুমে নদীর পানি প্রবাহ বজায় রাখবে এবং বর্ষায় অতিরিক্ত পানি সংরক্ষণে সাহায্য করবে।

তিনি আরও বলেন, জামায়াত যত নির্বাচন করেছে, তাতে তাদের ভোটের হার মাত্র ৫–৬ শতাংশ। কেউ আশা করবেন না, এই ভোট রাতারাতি ৫১ শতাংশ হয়ে যাবে। বাংলাদেশের মানুষ সহজে ভোট প্রতারণা করবে না। তিনি বলেন, এ দেশের মানুষ ধর্মকে শ্রদ্ধা করে, কিন্তু ধর্মান্ধ বা সাম্প্রদায়িক নয়।

গণসমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি অধ্যাপক মো. শাহজাহান মিঞা, সাবেক এমপি মো. মিজানুর রহমান মিনু, সাবেক এমপি আমিনুল ইসলাম আমিনসহ বিভাগীয় ও স্থানীয় বিএনপি নেতারা।