এইচএসসিতে খাতা চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮
ঢাকা বোর্ড
এইচএসসিতে খাতা চ্যালেঞ্জে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০১ জন, ফেল থেকে পাস করেছেন ৩০৮ জন। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় এই ফল প্রকাশ করা হয়। পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ৮৯ হাজার ৬৭১ জন শিক্ষার্থী। এর মধ্যে ২ হাজার ৩৩১ জনের ফল পরিবর্তন হয়েছে এবং ২ হাজার ৩৭৩ জনের গ্রেড পরিবর্তন হয়েছে।
গত ১৬ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফলাফলে দেখা যায়, এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। গত বছরে পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ এবং জিপিএ-৫ ছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। তুলনায় এবার পাসের হার কমেছে ১৮.৪৪ শতাংশ এবং জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার ৮১৪।
খাতা চ্যালেঞ্জের ফল ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে। পাশাপাশি শিক্ষার্থীদের আবেদনে দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল পাঠানো হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে (www.dhakaeducationboard.gov.bd) ফল সংগ্রহ করতে শিক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে। অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটেও ফল দেখতে পারবেন।



