tanaka

২৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে আবারও কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ...
প্রচ্ছদরাজনীতিভোট দিয়েছেন কী দেননি, রাষ্ট্র সবার: তারেক রহমান

ভোট দিয়েছেন কী দেননি, রাষ্ট্র সবার: তারেক রহমান

নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি—রাষ্ট্র সবার। দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার-এ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে যারা বিএনপিকে ভোট দিয়েছেন, যারা দেননি কিংবা কাউকেই ভোট দেননি—আপনারা সবাই এই রাষ্ট্রের সমান অংশীদার। বিএনপি সরকার বিশ্বাস করে, দল-মত, ধর্ম-দর্শন যার যার; রাষ্ট্র সবার।”

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের কাছেই জবাবদিহি থাকবে। দেশের প্রতিটি নাগরিকের অধিকার, সম্মান ও মর্যাদা রক্ষা করা সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার।

তারেক রহমান বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্ম-বর্ণের মানুষ এ দেশের সমান নাগরিক। পাহাড় হোক বা সমতল—প্রতিটি অঞ্চলের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সরকার সমান গুরুত্ব দেবে।

সরকারপ্রধান জানান, একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। আইনের শাসন প্রতিষ্ঠা ও সমান সুযোগ নিশ্চিতের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করা হবে।

দেশবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, জনগণের সমর্থন নিয়েই সরকার উন্নয়ন, গণতন্ত্র ও নাগরিক অধিকারকে আরও সুদৃঢ় করতে এগিয়ে যাবে।