tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকভেনেজুয়েলায় হামলার কোনো পরিকল্পনা নেই: ট্রাম্প

ভেনেজুয়েলায় হামলার কোনো পরিকল্পনা নেই: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ভেনেজুয়েলার ভেতরে সামরিক হামলার কথা বিবেচনা করছেন না। যা এই মাসের শুরুর দিকে তার নিজের মন্তব্যের সঙ্গে কিছুটা সাংঘর্ষিক।

বর্তমানে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং কয়েক হাজার সেনা মোতায়েন করেছে। বিশ্বের সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ভেনেজুয়েলার দিকে রয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তিনি কি ভেনেজুয়েলায় হামলার পরিকল্পনা করছেন? জবাবে ট্রাম্প বলেন, না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও একই বক্তব্য দিয়েছেন। তিনি মায়ামি হেরাল্ড-এর একটি প্রতিবেদনের জবাবে বলেন, যারা দাবি করছে তারা ‘পরিস্থিতি সম্পর্কে জানে’, তারা আসলে আপনাদের মিথ্যা খবর লিখতে প্ররোচিত করেছে। তবে ট্রাম্পের এই সংক্ষিপ্ত জবাব তার সাম্প্রতিক কিছু বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। এর আগে অন্তত দু’বার তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র ঘোষিত যুদ্ধ ছাড়াই ব্যবস্থা নিতে পারে।

গত সপ্তাহে তিনি বলেছিলেন, আমরা হয়তো যুদ্ধ ঘোষণা চাইব না। যারা আমাদের দেশে মাদক আনছে, আমরা তাদের মেরে ফেলবো। ঠিক আছে? আমরা তাদের মেরে ফেলবো।

তিনি আরও বলেন, এখন মাদক স্থলপথে আসছে, এবার স্থলপথই পরবর্তী লক্ষ্য।