tanaka

২৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে আবারও কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ...
প্রচ্ছদআন্তর্জাতিকভারত ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে

ভারত ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে

ফ্রান্সের কাছ থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনতে যাচ্ছে ভারত। এ প্রকল্পে প্রাথমিকভাবে বাজেট ধরা হয়েছে প্রায় ৩ দশমিক ২৫ লাখ কোটি রুপি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে ভারতে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তাঁর সফরের আগেই রাফাল যুদ্ধবিমান কেনার বিষয়ে প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র।

সূত্র জানায়, আগামী সপ্তাহে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সমরাস্ত্র ক্রয় বিষয়ক সংস্থা ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএসি)। বৈঠকে সভাপতিত্ব করবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, ফ্রান্স থেকে কেনা ১১৪টি রাফালের মধ্যে ১৮টি বিমান তৈরি অবস্থায় (ফ্লাইং কন্ডিশনে) সরবরাহ করা হবে। বাকি বিমানগুলো ভারতে নির্মিত হবে এবং সেগুলোতে ভারতীয় প্রযুক্তির ব্যবহার থাকবে।

এই ১১৪টি যুদ্ধবিমানের মধ্যে ৮৮টিতে একক পাইলটের আসন থাকবে এবং বাকি ২৬টি হবে দুই আসনবিশিষ্ট, যেখানে দু’জন পাইলট বসতে পারবেন।

উল্লেখ্য, ফ্রান্সে নির্মিত রাফাল বর্তমান বিশ্বের অন্যতম আধুনিক ও শক্তিশালী যুদ্ধবিমান হিসেবে বিবেচিত। এই যুদ্ধবিমান ঘণ্টায় সর্বোচ্চ প্রায় ৩ হাজার ৭০০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায় যেতে পারে। একই সঙ্গে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ও একাধিক ভারী অস্ত্র বহন ও ব্যবহারে সক্ষম রাফাল।

এর আগে, ২০২০ সালের জুলাই মাস থেকে পর্যায়ক্রমে ফ্রান্স থেকে মোট ৩৬টি রাফাল যুদ্ধবিমান ভারতে এসেছে। এর মধ্যে ৮টি ছিল দুই আসনবিশিষ্ট প্রশিক্ষণ বিমান।