tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণের পর আগুন, ৩ নবজাতকের মৃত্যু

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণের পর আগুন, ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রে একটি সরকারি হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণের পর আগুনে তিন নবজাতকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ভোররাতে অমরাবতী জেলা নারী হাসপাতালে এই ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে হাসপাতালের তৃতীয় তলায় একটি ভেন্টিলেটর বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত। সে সময় হাসপাতালের স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে (এসএনসিইউ) ৩৯ নবজাতক চিকিৎসাধীন ছিল।

আগুনে গুরুতরভাবে আহত ছয় নবজাতককে চিকিৎসার জন্য কাছের সুপার স্পেশালিটি হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে অগ্নিকাণ্ডে তিন নবজাতক গুরুতর দগ্ধ হয়। ধোঁয়ায় শ্বাসকষ্টও হয় তাদের। পরে তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।