tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদজাতীয়‘ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের সম্পর্ক ছিল, সেই অধ্যায় শেষ’

‘ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের সম্পর্ক ছিল, সেই অধ্যায় শেষ’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়কার সম্পর্কের ধারা থেকে সরে এসে ভারতের সঙ্গে নতুনভাবে সম্পর্ক গড়ে তুলতে চায় বর্তমান সরকার।

সোমবার (৬ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

উপদেষ্টা জানান, বৈঠকে দুই দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির বিষয়টি প্রাধান্য পেয়েছে।

তিনি বলেন, ইতিবাচক সম্পর্ক বজায় থাকলে দুই দেশের মধ্যে বিদ্যমান অনেক সমস্যার সমাধান সম্ভব। পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানির প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাবেক আওয়ামী লীগ সরকারের প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, শেখ হাসিনার আমলে যে ধরনের সম্পর্ক ছিল, তা আর অব্যাহত থাকবে না; সেই অধ্যায় এখন সমাপ্ত।

এদিকে, আসন্ন ‘ইন্ডিয়ান ওশান কনফারেন্স’-এ অংশ নিতে মঙ্গলবার (৭ এপ্রিল) ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা রয়েছে। এতে সীমান্ত হত্যা বন্ধসহ বিভিন্ন অমীমাংসিত ইস্যু এবং দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা।

প্রথম নিউজ২৪/মহা