tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদআন্তর্জাতিকমঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালি খোলার সময়সীমা বেঁধে দিয়েছেন ট্রাম্প

মঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালি খোলার সময়সীমা বেঁধে দিয়েছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবারের মধ্যে ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন। অন্যথায় ‘ভয়াবহ পরিণতির’ মুখোমুখি হতে হবে বলেও হুমকি দিয়েছেন তিনি। খবর আল জাজিরার। 

ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি খুলে দেওয়া না হলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালাবে। এদিকে ইরান বলছে, তাদের অবকাঠামোর ওপর যেকোনো হামলার ‘যথাযথ’ জবাব দেওয়া হবে। দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যকে ‘যুদ্ধাপরাধে উসকানি’ বলে নিন্দা করেছেন। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, ইরানের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের হাইফা শহরের একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে। এতে চারজন আহত এবং আরও চারজন নিখোঁজ হয়েছেন।

উপসাগরীয় অঞ্চলজুড়ে ইরানের হামলা অব্যাহত রয়েছে। কুয়েতে বিদ্যুৎ, পানি পরিশোধন ও তেলকেন্দ্রে হামলা চালানো হয়েছে এবং বাহরাইনে একটি তেল স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।