tanaka
প্রচ্ছদজাতীয়বিদ্যুৎ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মিয়া নুরুদ্দিন অপু

বিদ্যুৎ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মিয়া নুরুদ্দিন অপু

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।

নতুন দায়িত্বে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম, নীতি ও বিভিন্ন কর্মসূচির ওপর সংসদীয় তদারকিতে নেতৃত্ব দেবেন।

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ১৯৭৪ সালের ১ অক্টোবর শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন অপু। নির্বাচনের কয়েক দিন আগে প্রচারণা মিছিলে হামলায় গুরুতর আহত হলে তাকে হেলিকপ্টারে ঢাকায় এনে চিকিৎসা দেওয়া হয়। এরপর তিনি নিজ নির্বাচনি এলাকায় আর প্রচারণা চালাতে পারেননি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে শরীয়তপুর-৩ আসন থেকে নির্বাচিত হন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। নির্বাচনে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আজাহারুল ইসলামকে পরাজিত করেন।