tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকবিকট বিস্ফোরণে কাঁপল ইসরায়েলের তেল আবিবসহ বিভিন্ন শহর 

বিকট বিস্ফোরণে কাঁপল ইসরায়েলের তেল আবিবসহ বিভিন্ন শহর 

তেল আবিবসহ ইসরাইলের আরও কয়েকটি শহরে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, শুক্রবার (৬ মার্চ) তাদের ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ২১তম ধাপের অংশ হিসেবে তেল আবিবের দিকে খেইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে ইরান থেকে ছোড়া একাধিক রকেট প্রতিহত করার চেষ্টা চালায় ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা। এ সময় আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার (ইন্টারসেপ্ট) প্রচেষ্টার মধ্যেই বড় বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এই বিস্ফোরণের শব্দ তেল আবিবসহ ইসরাইলের বিভিন্ন এলাকায় শোনা গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ইরান দাবি করেছে, তারা তেল আবিবের কেন্দ্রস্থলকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

আইআরজিসির তথ্যানুসারে, ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ২১তম ধাপের অংশ হিসেবে খেইবার ক্ষেপণাস্ত্র তেল আবিবের দিকে নিক্ষেপ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে এই নতুন হামলার ধাপ শুরু হয়েছে, যার লক্ষ্য ছিল তেল আবিবের কেন্দ্রস্থলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।