tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদজাতীয়বায়ুদূষণে শীর্ষে ইন্দোনেশিয়া, ঢাকার বাতাস মাঝারি মানের

বায়ুদূষণে শীর্ষে ইন্দোনেশিয়া, ঢাকার বাতাস মাঝারি মানের

বিশ্বে জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের কারণে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। তবে স্বস্তি ফিরেছে ঢাকার বাতাসে।আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৮২ স্কোর নিয়ে ঢাকার বায়ু এখন ‘মাঝারি’ বা সহনীয় অবস্থানে রয়েছে। দূষণের বৈশ্বিক তালিকায় শীর্ষ ১৬ নম্বরে নেমে এসেছে বাংলাদেশের রাজধানী।শুক্রবার (২৬ জুন) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।শহরের দূষণ স্কোর ১৭৭, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা। শহরটির দূষণ স্কোর ১৭৫, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে চিলির সান্তিয়াগো শহরের দূষণ স্কোর ১৪৩, অর্থাৎ এই শহরের বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।