tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদসর্বশেষ সংবাদক্রীড়াবাবা কিংবদন্তী, ভাই ক্রিকেটার; একই পথে কেন হাঁটলেন না শচীনকন্যা সারা

বাবা কিংবদন্তী, ভাই ক্রিকেটার; একই পথে কেন হাঁটলেন না শচীনকন্যা সারা

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে বেশ জনপ্রিয় সারা টেন্ডুলকার। নিজের কাজের সূত্রেই বর্তমানে রয়েছেন অস্ট্রেলিয়ায়। জীবনে প্রথমবার অস্ট্রেলিয়া পর্যটনের দূত হয়েছেন তিনি। উল্লেখ্য, এই অস্ট্রেলিয়ার মাটিতেই একাধিক অবিস্মরণীয় ইনিংস রয়েছে শচীনের। অজিভূমে ৬টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। সেই অস্ট্রেলিয়ার পর্যটনের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত সারা।

অস্ট্রেলিয়া থেকে গণমাধ্যমকে জানান, “জীবনে প্রথমবার অস্ট্রেলিয়ায় আসি ১৯৯৯ সালে। তারপর চারবছর অন্তর একবার করে আসতাম অস্ট্রেলিয়ায়। ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে অস্ট্রেলিয়া নিয়ে। আসলে আমি আর আমার ভাই এখানে আসতে খুব উৎসাহী থাকতাম। কারণ বাবা ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকত, তাই বাবার সঙ্গে খুব একটা দেখা হতো না। কিন্তু অস্ট্রেলিয়ায় গেলে বাবার সঙ্গে অনেকটা সময় কাটাতে পারতাম।” গোটা ভারতীয় দলের সঙ্গে নৌকায় চেপে সিডনিতে বর্ষবরণের উদযাপন সারার অন্যতম প্রিয় স্মৃতি।

ক্রিকেটের সূত্রে অস্ট্রেলিয়াকে চেনা। কিন্তু নিজে ক্রিকেটার হলেন না কেন? সেই প্রশ্নের জবাবে সারার সাফ বক্তব্য, “আমি খেলাধুলা নিয়ে কোনোদিন ভাবিইনি। ক্রিকেট এবং অন্যান্য খেলায় বরাবর আমার ভাই দক্ষ ছিল। আমি মাঝেসাঝে গলি ক্রিকেট খেলেছি। কিন্তু ক্রিকেটকে ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়ার কথা ভাবিনি কখনও।”

প্রসঙ্গত, বাবা ক্রিকেট কিংবদন্তী হলেও বাইশগজে এখনও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি শচীনপুত্র অর্জুন টেন্ডুলকার।  বাঁহাতি ফাস্ট বোলার হিসেবে ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন। ২০২০ মৌসুমে মুম্বাইয়ের হয়ে তার ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়। ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলেও খেলেছেন অর্জুন। বর্তমানে মিডিয়াম পেস বোলার হিসাবেই খেলেন। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াডে রয়েছেন। তবে প্রথম একাদশে তাকে নিয়মিত দেখা যায় না।