tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলাবাংলাদেশের ২০০ ছক্কার মাইলফলক স্পর্শ

বাংলাদেশের ২০০ ছক্কার মাইলফলক স্পর্শ

এক পঞ্জিকাবর্ষে ২০০ ছক্কার মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ। এর আগেই দলটি নিজেদের সর্বোচ্চ ছক্কার রেকর্ড ভেঙেছিল। আর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টি ম্যাচে সেই রেকর্ডকে নিয়ে গেল এক নতুন উচ্চতায়—প্রথমবারের মতো এক পঞ্জিকাবর্ষে ২০০ বা তার বেশি ছক্কা হাঁকানোর কৃতিত্ব অর্জন করল বাংলাদেশ।

এর আগে বাংলাদেশের এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কা ছিল ২০২৪ সালে, ১২২টি। চলতি বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৬-এ। ৩০টি টি–টোয়েন্টি ম্যাচে দুশোর বেশি ছক্কা হাঁকিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। এ বছরে দলের মোট ১৮ জন ব্যাটার ছক্কা মেরেছেন। টপ অর্ডারের চার ব্যাটার—তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসানের ব্যাট থেকে এসেছে ১২৭টি ছক্কা।

এর মধ্যে ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন ওপেনার তানজিদ তামিম—৪১টি, যা এক বছরে কোনো বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ। ৩৪ ছক্কা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। এশিয়া কাপে ঝলক দেখানো সাইফ হাসানের ব্যাট থেকে এসেছে ২৯টি ছক্কা। অধিনায়ক লিটন মেরেছেন ২৩টি এবং জাকের আলীর ব্যাটে এসেছে ১৯টি ছক্কা। এর বাইরে দশের ঘর পেরিয়েছেন শুধু তাওহিদ হৃদয়—তার ছক্কা সংখ্যা ১৪।