tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনবচ্চন পরিবারের পরিচয়ে আপত্তি অমিতাভের নাতির

বচ্চন পরিবারের পরিচয়ে আপত্তি অমিতাভের নাতির

বচ্চন পরিবারের পরিচয় নিয়ে আপত্তি রয়েছে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যার। অমিতাভ কন্যা শ্বেতা বচ্চন নন্দা ও নিখিল নন্দার ছেলে অগস্ত্যা নন্দা। তারকা পরিবারের সন্তান হওয়ায় বাড়তি কোনো চাপ অনুভব করেন কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, এসব তাকে একটুও চাপে ফেলে না। অগস্ত্যার ভাষায়, তিনি জানেন যে বচ্চন পরিবারের ঐতিহ্য বহন করার অধিকার তার নেই। কারণ তার পদবি ‘নন্দা’। তিনি সবার আগে একজন বাবার সন্তান, আর তাই বাবাকে গর্বিত করাই তার প্রধান লক্ষ্য।

পরিবারের অন্য সদস্যদের অভিনয় ভালো লাগলেও নিজেকে তাদের উত্তরসূরি হিসেবে পরিচয় দিতে চান না এই তরুণ অভিনেতা। অগস্ত্যার মতে, বচ্চন পরিবারের ঐতিহ্যের চেয়ে বাবার আদর্শ ও নিজস্ব পরিচয় এগিয়ে নেওয়াই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।