tanaka

বীরকন্যা প্রীতিলতার ৯৪তম আত্মাহুতি দিবস আজ

ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী নারী এবং শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস আজ। ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণে নেতৃত্ব...
প্রচ্ছদজাতীয়প্রাথমিক শিক্ষার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, প্রাথমিক স্তরের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে।

বুধবার (১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দকৃত প্রশ্নোত্তর পর্বে এ ধরনের উদ্যোগের কথা এই প্রথম তুলে ধরা হয়।

এদিন অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ৩০ মিনিট সময় বরাদ্দ ছিল। সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীরের প্রশ্নের জবাবে সরকারপ্রধান বিভিন্ন খাতে উন্নয়ন পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, “যারা ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, আর যারা দেননি তাদের জন্য কাজ করাও আমার দায়িত্ব।” তিনি আরও জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।

শিক্ষা খাতের উন্নয়নে আগামী ১৮০ দিন, আসন্ন অর্থবছর এবং পরবর্তী পাঁচ বছরকে সামনে রেখে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে নির্ধারিত সময়ের মধ্যেই প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে।

এছাড়া কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আগামী ১৮০ দিনের মধ্যে ৯ হাজার কারিগরি শিক্ষকের হাতে ট্যাব তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ৩ হাজার ৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং ১৭২ জন শিক্ষার্থীকে ইতালীয় ও জাপানি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, ২০২৬ সালের জুনের মধ্যে ৪১৮টি কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা চালু করার পরিকল্পনা রয়েছে।