tanaka
প্রচ্ছদরাজনীতিপ্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ৩৫৭ গাড়ি নিয়ে লংমার্চ হবে: পাটওয়ারী

প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ৩৫৭ গাড়ি নিয়ে লংমার্চ হবে: পাটওয়ারী

 

প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চ ও শান্তিপূর্ণ শোডাউনের জন্য ইতোমধ্যে ৩৫৭টি গাড়ি তালিকাভুক্ত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।

স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তর থেকে ছড়ানো গুজবের প্রতিবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে আয়োজিত শোডাউনের জন্য এরই মধ্যে ৩৫৭টি গাড়ি তালিকাভুক্ত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেশের ৩০০টি সংসদীয় আসন ও ৫০টি সংরক্ষিত নারী আসনের প্রতি সম্মান জানিয়ে আমরা প্রতীকীভাবে ৩৫০টি গাড়ি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চ ও শান্তিপূর্ণ শোডাউন করার সিদ্ধান্ত নিয়েছি।’

পাটওয়ারী জানান, প্রয়োজনীয় সংখ্যক গাড়ি ইতোমধ্যে তালিকাভুক্ত হওয়ায় নতুন করে কোনো গাড়ি তালিকাভুক্ত করার জন্য কারও যোগাযোগের প্রয়োজন নেই।

কর্মসূচিতে সহযোগিতা ও সংহতি প্রকাশকারীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘যারা ইতোমধ্যে সহযোগিতা করেছেন এবং এই কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

এর আগে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চে ছাদখোলা গাড়িতে অংশ নিয়েছিলেন এনসিপির এই নেতা।