tanaka

২৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে আবারও কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ...
প্রচ্ছদজাতীয়পুলিশে বড় রদবদল

পুলিশে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিআইডির ডিআইজি এস এম ফজলুর রহমানকে রাজারবাগ পুলিশ টেলিকম ইউনিটে এবং ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এ পদায়ন করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার খন্দকার খালিদ বিন নুরকে ডিএমপির উপকমিশনার, নোয়াখালী পিটিসির পুলিশ সুপার আসমা বেগম রিটাকে এপিবিএন হেডকোয়ার্টার্সে এবং পিটিসি খুলনার পুলিশ সুপার সোমা হাপাংকে ময়মনসিংহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।

ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ ওসমান গনি ও সানা শামীনুর রহমানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার পদে পদোন্নতি দিয়ে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে এসবিতেই ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।

এদিকে, চট্টগ্রাম অঞ্চলের নৌপুলিশের পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন, এসবির বিশেষ পুলিশ সুপার মাহফুজা লিজা এবং এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. যায়েদ শাহরীয়ারের পুলিশ অধিদপ্তরে (টিআর পদে) বদলির আদেশ বাতিল করা হয়েছে। পাশাপাশি, এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান ও রেলওয়ে পুলিশের পুলিশ সুপার সাইফুল হককে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে বদলির আদেশও বাতিল করা হয়েছে।