tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদজাতীয়পুরান ঢাকায় ভূমিকম্প ঝুঁকি, রক্ষণাবেক্ষণের অভাবে বাড়ছে বিপদ

পুরান ঢাকায় ভূমিকম্প ঝুঁকি, রক্ষণাবেক্ষণের অভাবে বাড়ছে বিপদ

পুরান ঢাকায় ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা ও সমাধান নিয়ে কথা বলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরবান ও রিজিওনাল প্ল্যানিং বিভাগের অধ্যাপক আদিল মুহাম্মদ খান। তিনি ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাবেক সাধারণ সম্পাদক। অধ্যাপক আদিল মুহাম্মদ খানের সাক্ষাৎকার নিয়েছেন জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক মো. আশিকুজ্জামান আশিকঅধ্যাপক আদিল মুহাম্মদ খান: পুরান ঢাকায় সারি সারি পুরোনো ও জীর্ণ ভবন রয়েছে, যেগুলোর কাঠামো অনেকটা ঝুঁকিপূর্ণ। এই ভবনগুলোর অনেকগুলোই ব্যবহারে অরক্ষিত এবং সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে বিপদ বাড়ছে। আমরা দেখেছি, শুধু ছাদ থেকে ছোট টুকরো পড়েও মানুষ মারা গেছে। অর্থাৎ ঝুঁকি সবসময় শুধু ভবন ধস নয়, ছোট অংশ আলগা হয়ে পড়াও প্রাণঘাতী হতে পারে।