tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকপাকিস্তানে পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৪

পাকিস্তানে পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৪

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলায় একটি পুলিশ স্টেশনের প্রবেশপথে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন। এছাড়া ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) সন্ধ্যায় সোয়াত উপত্যকার কাবাল পুলিশ স্টেশনের প্রধান ফটকের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলার পরপরই নিহতের সংখ্যা সাতজন বলা হলেও, পরে সোয়াত পুলিশের মুখপাত্র ও স্থানীয় সংবাদমাধ্যম অন্তত ১৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

ঘটনার সময় কাবাল চকে সোয়াত উপত্যকায় সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রতিবাদে একটি বড় জনসমাবেশ চলছিল। শক্তিশালী বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

আহতদের দ্রুত সাইদু শরীফ টিচিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে এবং পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

হামলার উদ্দেশ্য ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ব্যক্তি বা সংগঠন হামলার দায় স্বীকার করেনি।