পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ কমপ্লেক্সে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। শনিবার এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
কর্মকর্তারা জানান, শুক্রবার এক হামলাকারী বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে পুলিশ কমপ্লেক্সে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়। হামলার সময় কমপ্লেক্সের ভেতরের একটি মসজিদে পুলিশ সদস্য ও তাদের পরিবারের কয়েকজন সদস্য নামাজ আদায় করছিলেন।
হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বিস্ফোরণের পর ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দলের সদস্যরা অভিযান চালান। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



