tanaka
প্রচ্ছদসারাদেশপরিত্যক্ত ফিলিং স্টেশনে সাবেক ইউপি সদস্যের মরদেহ, কুপিয়ে হত্যার অভিযোগ

পরিত্যক্ত ফিলিং স্টেশনে সাবেক ইউপি সদস্যের মরদেহ, কুপিয়ে হত্যার অভিযোগ

টাঙ্গাইলে সুরমান রেজা নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় একটি পরিত্যক্ত ফিলিং স্টেশনে তার মরদেহ পাওয়া যায়।

নিহত সুরমান রেজা গালা ইউনিয়নের ভাটচান্দা গ্রামের হানিফ রেজার ছেলে। তিনি গালা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন। ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

নিহতের ভাই হালিম রেজা বলেন, ব্যবসার পাশাপাশি সুরমান একবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। কী কারণে বা কীভাবে এ ঘটনা ঘটল, তা তারা বুঝতে পারছেন না। হত্যার সঠিক কারণ উদ্‌ঘাটনে নিরপেক্ষ তদন্তের পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

ঘটনার বিষয়ে টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।