tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলানেইমারের আবারও ইনজুরি, বিশ্বকাপে অংশগ্রহণের সম্ভাবনা অনিশ্চিত

নেইমারের আবারও ইনজুরি, বিশ্বকাপে অংশগ্রহণের সম্ভাবনা অনিশ্চিত

চোট যেন নেইমারের নিত্যসঙ্গী। এবারও সেই ধারা অব্যাহত রইল। ব্রাজিলিয়ান মিডিয়া গ্লোবো স্পোর্ত জানিয়েছে, সান্তোস ফরোয়ার্ড নেইমারের বাঁ হাঁটুর মেনিসকাসে চোট ধরা পড়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তিনি চলতি বছর আর মাঠে নামতে পারবেন না।

বাংলাদেশ সময় ২০ নভেম্বর সকালে ব্রাজিলের সেরি আ–তে মিরাসলের সঙ্গে ১–১ ড্র ম্যাচে বাঁ হাঁটুর অস্বস্তি অনুভব করেন নেইমার। এ কারণে ইন্টারন্যাসিওনালের বিপক্ষে ১–১ ড্র ম্যাচে তাকে বিশ্রামে রাখা হয়। মঙ্গলবার সাও পাওলোয় পরীক্ষা–নিরীক্ষার পর তার চোট নিশ্চিত হয়। ও গ্লোবো জানিয়েছে, এটি চলতি মৌসুমে নেইমারের চতুর্থ ইনজুরি।

চোট পাওয়ার আগে তিনি টানা তিনটি ম্যাচ খেলেছেন—পালমেইরাসের কাছে জয়, ফ্ল্যামেঙ্গোর কাছে হার এবং মিরাসলের সঙ্গে ড্র। মিরাসলের ম্যাচে গোলও করেছিলেন, যা ৪ আগস্টের পর তার প্রথম প্রতিযোগিতামূলক গোল। তবে সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি; তার ফাউলের কারণে প্রতিপক্ষ পেনাল্টি নেয় সমতা ফেরাতে।

নেইমার গত জানুয়ারিতে আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে সান্তোসে ফিরে আসেন। এরপর ২৫ ম্যাচে ৭ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন। তবে চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে, এবং সম্প্রতি ইনজুরি কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টা করছিলেন এই ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।

ইন্টারন্যাসিওনালের সঙ্গে ড্রয়ের পর কোচ হুয়ান পাবলো ভয়ভোদা বলেছেন, “পরিকল্পনা ছিল তাকে স্পোর্টের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত রাখা, কিন্তু তার আগে আমাকে তার সঙ্গে কথা বলতে হয়। আমি তার সিদ্ধান্ত ও শরীরকে সম্মান করি। সে সবসময় খেলতে চায়, কিন্তু এবার অনুভব করেছে যে সে ম্যাচের চাহিদা মেটাতে পারবে না।”