tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়হাসিনা-জয়ের বিরুদ্ধে ইন্টারপোল রেড অ্যালার্ট চেয়ে দুদকের চিঠি

হাসিনা-জয়ের বিরুদ্ধে ইন্টারপোল রেড অ্যালার্ট চেয়ে দুদকের চিঠি

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট জালিয়াতির মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির অনুরোধ জানিয়ে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তারা এই চিঠিটি পাঠান। এতে উল্লেখ করা হয়, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে তাঁদের অবস্থান শনাক্ত করে দেশে ফিরিয়ে আনতে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, শেখ হাসিনা ও তাঁর পুত্র ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দ নেন। এ বিষয়ে ২০২৪ সালের ডিসেম্বর থেকে তদন্ত শুরু করে দুদক।