tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর কবে, জানালেন প্রেস সচিব

নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর কবে, জানালেন প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে ক্ষমতা হস্তান্তর নিয়ে চলমান সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানিয়েছেন, নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণের পরপরই নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। এ প্রক্রিয়া কোনোভাবেই আগামী ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পরে গড়াবে না বলেও স্পষ্ট করেন তিনি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রেস সচিব। তিনি বলেন, ‘নির্বাচনের পর অন্তর্বর্তী সরকার ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে—এটি সম্পূর্ণ অপপ্রচার। এমন কোনো সুযোগ নেই। আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা।’

তিনি আরও বলেন, গত ১৮ মাসে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। এই সময়ে ৬৮টি উপদেষ্টা পরিষদের বৈঠকের মাধ্যমে ৫২৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার অধিকাংশই বাস্তবায়িত হয়েছে। পাশাপাশি ১১৬টি অধ্যাদেশ জারি করা হয়েছে এবং আরও ১৬টি প্রক্রিয়াধীন রয়েছে।

প্রেস সচিব জানান, এবারের নির্বাচনী পরিবেশ ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের তুলনায় অনেক বেশি শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে।

এদিকে ভোক্তাদের স্বস্তি দিতে এলপি গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শফিকুল আলম জানান, স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে শুধু আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট কার্যকর থাকবে। এর ফলে বাজারে এলপি গ্যাসের দাম উল্লেখযোগ্য হারে কমবে বলে আশা করা হচ্ছে।

পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি অফিস সময়ও পুনর্নির্ধারণ করা হয়েছে। রমজানে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত। জোহরের নামাজের জন্য দুপুর ১টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে।