tanaka

ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার অর্ণব কারাগারে

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার হওয়া অর্ণব দাসকে (৩২) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার...
প্রচ্ছদরাজনীতিনাচোলে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

নাচোলে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) রাত ২টার দিকে নাচোল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, থানায় দায়ের হওয়া একটি পূর্ববর্তী মামলায় আব্দুল কাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। পাশাপাশি শোক দিবসকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এরপর তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।