tanaka
প্রচ্ছদজাতীয়নবম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন, সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার

নবম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন, সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেল অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন বেতন কাঠামোয় গ্রেডভেদে মূল বেতন সর্বনিম্ন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

নতুন বেতন কাঠামো অনুযায়ী, গ্রেড-১-এর মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। আর ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন হবে ২০ হাজার টাকা।

নতুন পে-স্কেল তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। সরকারের আর্থিক সক্ষমতা এবং রাষ্ট্রীয় কোষাগারের ওপর বাড়তি চাপ বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে এটি কার্যকর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

চালু হচ্ছে প্রতিবন্ধী সন্তান ভাতা

নবম পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন একটি ভাতার ব্যবস্থাও রাখা হয়েছে। প্রতিবন্ধী সন্তান থাকা কর্মকর্তা-কর্মচারীরা মাসে ৩ হাজার টাকা করে ভাতা পাবেন।

পে-স্কেল কার্যকরের প্রস্তুতি

নতুন বেতন কাঠামো অনুমোদনের আগে সোমবার সকালে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক