tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়নতুন একনেক গঠন: প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি

নতুন একনেক গঠন: প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি

নতুন সরকার গঠনের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) নতুন করে গঠন করা হয়েছে। ৯ সদস্যবিশিষ্ট এই কমিটির সভাপতি হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

  • অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
  • পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
  • বানিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর
  • আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান
  • স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম

প্রতিবারই সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুরোনো কমিটি বাতিল করে নতুন একনেক গঠন করা হয়। একনেক সভায় উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়। তবে কোন মন্ত্রণালয়ের প্রকল্প সভায় উপস্থাপিত হলে, সেই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রীর উপস্থিত থাকা বাধ্যতামূলক।