tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়ছয় সিটি করপোরেশন প্রশাসকের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

ছয় সিটি করপোরেশন প্রশাসকের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

রাজধানীর দুই সিটি করপোরেশনসহ দেশের ছয়টি সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে যোগদানপত্র গ্রহণের পর তারা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানান, মশাসহ নগরীর বিভিন্ন সমস্যা সমাধানে তার প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আশ্বাস দেন, আগামী কয়েক মাসের মধ্যে এসব সমস্যার সমাধান করে জনগণের ন্যায্য অধিকার প্রদান করা হবে। দুর্নীতির বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নেবেন এবং সরকারি পর্যায়ে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করবেন।

মশা নিয়ন্ত্রণ নিয়ে আবদুস সালাম বলেন, এটি কেবল সিটি করপোরেশনের দায়িত্ব নয়, নাগরিকদেরও সচেতন হতে হবে। জনগণ ও প্রশাসন একসাথে কাজ করলে দ্রুত সমাধান সম্ভব।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খানও সততা ও ন্যায্যতার সঙ্গে দায়িত্ব পালন করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “আমি যদি কোনো ঘুষ না নিই, তাহলে আমার কোনো কর্মকর্তা ঘুষ নিতে পারবে না।” তিনি নৈতিকতা ও সুশাসনের ভিত্তিতে করপোরেশন পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে গত রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয় ছয়জন প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। ঢাকা দক্ষিণে মো. আবদুস সালাম, ঢাকা উত্তরে মো. শফিকুল ইসলাম খান, খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইয়ূম চৌধুরী, নারায়ণগঞ্জে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুরে মো. শওকত হোসেন সরকারকে প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে।