tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়দেশে সাড়ে ৩১ ঘণ্টায় চার দফা ভূমিকম্প

দেশে সাড়ে ৩১ ঘণ্টায় চার দফা ভূমিকম্প

গত সাড়ে ৩১ ঘণ্টায় দেশে চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার সকালে একটি এবং সন্ধ্যায় রাজধানীতে পরপর দুটি ভূকম্পন রেকর্ড করা হয়। এর আগে গতকাল শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ আশপাশের এলাকাজুড়ে ভূমিকম্প অনুভূত হয়।

শুক্রবারের ভূমিকম্পে সারা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপদ আশ্রয়ের খোঁজে বহু মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে যান। এতে শিশুসহ ১০ জনের মৃত্যু এবং ছয় শতাধিক মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে। নরসিংদীতে সবচেয়ে বেশি পাঁচজন নিহত হন। রাজধানীতে চারজন এবং নারায়ণগঞ্জে একজন মারা যান। আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়া, ভবন হেলে যাওয়া ও ফাটল ধরা—এ ধরনের ঘটনাও ঘটে।

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীতে পরপর দুটি ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রিখটার স্কেলে ৩.৭ মাত্রার এবং মাত্র এক সেকেন্ড পর ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে ৪.৩ মাত্রার ভূমিকম্প ঘটে। প্রথমটির উৎপত্তিস্থল ছিল বাড্ডা, দ্বিতীয়টির নরসিংদী।

এর আগে সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে নরসিংদীর পলাশ উপজেলায় আরও একটি মৃদু ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৩.৩।

ক্রমাগত ভূকম্পন রাজধানী ও নরসিংদীসহ আশপাশের এলাকায় উদ্বেগ বাড়িয়েছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় নিরাপত্তা ও সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছে।