tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদসারাদেশতারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা এলাকার এক নির্যাতিত শিশুর পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ওই পরিবারের বাড়িতে উপস্থিত হয়ে সহায়তা প্রদান করেন নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেলের শরীয়তপুর জেলার সমন্বয়কারী এবং শরীয়তপুর সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক বিভাগ) ডা. আকরাম এলাহী। তিনি পরিবারটির হাতে আর্থিক সহায়তার পাশাপাশি ফলমূলসহ প্রয়োজনীয় উপহার সামগ্রী তুলে দেন।

এ সময় ভিডিও কলে সংযুক্ত হয়ে পরিবারের খোঁজখবর নেন নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী ও বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। তিনি তারেক রহমানের পক্ষ থেকে পরিবারটিকে আইনি সহায়তাসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সহায়তা প্রদানের সময় স্থানীয় বিশিষ্ট সমাজসেবক মো. আজহারুল ইসলাম, পল্লি চিকিৎসক আ. সাত্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সাইখ্যা দাতরা এলাকায় সাড়ে তিন বছরের এক শিশু স্থানীয় এক কিশোরের দ্বারা নির্যাতনের শিকার হয়। এ ঘটনায় শিশুটির পিতা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।