দখলকারী যত প্রভাবশালীই হোক না কেন, খাস জমি উদ্ধার করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
তিনি বলেন, খাস জমি উদ্ধার এবং ভূমি-সংক্রান্ত মামলার জট নিরসনে ভূমি মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় জেলাপ্রশাসক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী আরও জানান, ভূমি অফিস থেকে দালাল উচ্ছেদ এবং পূর্ববর্তী সময়ে দখল হওয়া খাস জমি পুনরুদ্ধারে সরকার উদ্যোগ নিয়েছে। দখলকারী যতই প্রভাবশালী হোক, কোনো ছাড় দেওয়া হবে না।
এ সময় ভূমি প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় ভূমি অফিসগুলো ইতোমধ্যে স্বয়ংক্রিয় করা হয়েছে। নাগরিক সেবা সহজ করতে চালু করা হয়েছে ডিজিটাল অ্যাপ, হটলাইন ও নাগরিক সেবাকেন্দ্র। তবে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে স্থানীয় সরকারকে সচেতনতা আরও বাড়াতে হবে।



