tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনতৌহিদ আফ্রিদির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুললেন কনটেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ

তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুললেন কনটেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে প্রতারণা, নির্যাতন ও ব্ল্যাকমেইলের অভিযোগ তুলে সম্প্রতি ‘ক্রাইম এডিশন’ শীর্ষক একটি ভিডিও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইউটিউবার ও ব্লগারদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার, বিশেষ করে একটি রাজনৈতিক দলের পক্ষে জোরপূর্বক কাজ করানোসহ আফ্রিদির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে কনটেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ দাবি করেন, তিনি তৌহিদ আফ্রিদির নির্যাতনের শিকার হয়েছেন। স্বপনের ভাষ্যমতে, প্রায় এক বছর ধরে তার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আইনশৃঙ্খলা বাহিনীর অধীনে ছিল।

তিনি বলেন, “প্রথম দিন যখন আমি ডিবি অফিসে যাই, তখন পেছন থেকে একজন সদস্য বলেন, ‘স্বপন ভাই, আপনি জানেন না আফ্রিদির সঙ্গে কে কে জড়িত? আপনি ভুল লোকের সঙ্গে লাগতে গেছেন।’”

স্বপনের দাবি, তিনি ধর্মীয় বিষয় ও ভারতের সমালোচনামূলক কনটেন্ট তৈরি করতেন, যা তৌহিদ আফ্রিদির আপত্তির কারণ হয়ে দাঁড়ায়। আফ্রিদি তার ওপর রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট কনটেন্ট তৈরির জন্য চাপ সৃষ্টি করেন। কিন্তু সে অনুরোধ না মানায় স্বপনকে মিথ্যা মামলার মুখোমুখি হতে হয় এবং তাকে আদালতের চত্বরে পর্যন্ত যেতে হয়।

তিনি আরও জানান, “এক পর্যায়ে আমাকে কটাক্ষ করে বলা হয়েছিল, ‘ইসলামিক ভিডিও বানিয়ে তো ভালো ইনকাম করছেন, কত করছেন?’ তখন আমার মনে প্রচণ্ড ক্ষোভ জন্মে, কিন্তু কিছু করার উপায় ছিল না।”

স্বপন আহমেদ দাবি করেন, মামলা শেষ পর্যন্ত আদালতে খারিজ হয়ে যায় এবং অভিযোগগুলোর কোনো প্রমাণ পাওয়া যায়নি।